শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োগ পাচ্ছে ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ, নজর বিশ্বজুড়ে ঢাকার বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু আমতলীতে আদালতের রায়ের পরও জমি চাষাবাদের অভিযোগ

এবার বাংলাদেশে ওমিক্রন শনাক্ত, জানালেন স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬৩২৩ বার পঠিত

করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও ভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় দুর্বল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, ভাইরাসের আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি বা টিকা নেওয়া ব্যক্তিদের সহজেই সংক্রমিত করতে পারে ওমিক্রন। তবে এই সংক্রমণের প্রভাব মৃদু।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। একজন বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করেছেন।

এমনকি করোনার এই ধরন মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘ওমিক্রন’ নাম দেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..