রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬২৩৬ বার পঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় শেরপুরে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ওই ক্যাম্পেইন একযোগে ৫ উপজেলায় চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

ক্যাম্পেইন উদ্বোধনকালে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা স্বাচিপ সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ও ডা. খাইরুল কবীর সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর জেলার সদর উপজেলাসহ ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ৬৫০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ১ হাজার ৩৪৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে ২ হাজার ৬৯২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..