শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা

কলকাতায় ভিসা প্রসেসিং এ বিনা টেন্ডারে নেয়ার অভিযোগ ভুঁইফোড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০২ বার পঠিত
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিউডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেড নামে একটি এজেন্সিকে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ও আট মাস আগে প্রতিষ্ঠিত দিল্লিভিত্তিক ভুঁইফোড় এ প্রতিষ্ঠানকে ভিসা প্রসেসিংয়ের মতো স্পর্শকাতর কাজ দেওয়ায় সামনে আসছে নানা প্রশ্ন। মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে সেই এজেন্সিকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম দৈনিক স্টেটসম্যানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিসা প্রসেসিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ওই প্রতিষ্ঠানটির এ ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটির পর্যাপ্ত জনবল, এমনকি অবকাঠামোও নেই। কিন্তু মাত্র আট মাস আগে তৈরি হওয়া ওই কোম্পানি এক লাখ টাকা মূলধন বিনিয়োগ করেই বাংলাদেশ উপ-দূতাবাসের বিরাট অঙ্কের কাজ পেয়েছে। কোনো টেন্ডার ছাড়াই ওই প্রতিষ্ঠানটিকে বেছে নেওয়ার জন্য কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার কোটি টাকা ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পাঁচ কোটি টাকা ওই কর্মকর্তাকে দিয়েছেন বলে জানায় ভারতীয় ওই দৈনিক।
কূটনৈতিক সূত্র বলছে, কাজের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। তাতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও ডিউডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক সিভাজ রায়। প্রতিষ্ঠানটির কাগজপত্র ও চুক্তিনামা থেকে জানা যায়, এ বছরের ১৩ এপ্রিল দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান ডিউডিজিটাল বিডি ভারত সরকারের নিবন্ধন পায়, যার অনুমোদিত ও পরিশোধিত উভয় মূলধন মাত্র এক লাখ রুপি। ঠিকানা হিসেবে দেখানো হয়েছে- সি-৪, কমিউনিটি সেন্টার, সাফদারজাং ডেভেলপমেন্ট এরিয়া, নয়াদিল্লি। কোম্পানির তিনজন পরিচালক থাকার কথা বলা হয়েছে, যার মধ্যে সিভাজ রায় ও কৃষ্ণা কুমার গত ২৭ আগস্ট থেকে পরিচালক হিসেবে কাজ করছেন। আর সুনীল কুমার পান্ডে ২৮ আগস্ট থেকে পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..