সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আমি আপনাদেরকে ওয়ানিং দিচ্ছি: বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬০৬৪ বার পঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):

আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যারা এই বিপদের দিনে গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদেরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন না, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার যে কত ভয়ংকর ছিল কত নৃশংস ছিল কত জঘন্য ছিল তা বলার মত ভাষা আমার নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানসা বেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের ‘প্লান এথ ছিল শেখ হাসিনাকে ২০৪১ পর্যন্ত ক্ষমতায় রাখা। সেটি ব্যর্থ হওয়াতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ‘রথ ইসকন ও ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনের মাধ্যমে ‘প্লান বিথ বাস্তবায়ন করা হচ্ছে। এদের চিহ্নিত করতে সরকার আমাদের কাছে সহায়তা চেয়েছে।
ফ্যাসিস্টদের সিন্ডিকেট ভেঙে দিয়ে চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

তিনি বলেন, পরবর্তী সরকার এ বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

সব প্রস্তুতি যদি সম্পন্ন হয় তবে ঘোষিত সময়ের আগেও নির্বাচন হতে পারে।
উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না,

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহসীন উদ্দিনসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..