মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়ার অস্তিত্ব, বিক্রমপুর স্টিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ জাতীয় মৎস্য পক্ষের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয় জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়মকেই ‘নিয়ম’ বানিয়েছেন ভোলার তহশিলদার মুসফিক আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা, বাঁশহাটি ও শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন একটি সংকীর্ণ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে লিখিত অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীকে গালিগালাজ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০–১১ বছর ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার হয়নি। বর্তমানে সড়কটি সংকীর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।

এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গত রোববার বিকেলে ৩৩টি পরিবারের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ নিয়ে সান্তাহার পৌরসভায় যান এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগটি পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে দিতে গেলে তিনি তা গ্রহণ না করে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালিগালাজ করে চলে যেতে বলেন।

এলাকাবাসীর ভাষ্য, এ সময় পৌর কর্মকর্তা তাদের সাবেক কাউন্সিলর মো. শাকিলের কাছে অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি দুই পক্ষকে নিয়ে দেখার কথা জানান। পাশাপাশি ইউএনওর কাছে গেলেও কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী বলেন, তারা নিয়মিত পৌর কর পরিশোধ করেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, নাগরিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাতে গিয়ে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন বিষয়টি খুব গুরুতর তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করিবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..