বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! আরপিসিএল’র এমডি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ! গুলশান সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ Bonuser og pengestyring i online rulettspill গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতৃত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ ভুয়া মার্কিন ডাক্তারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য মুজিবুলের ঢাকার ‘সবুজ ফুসফুস’ যেন নীরব ঘাতক বিটিআরসি উপপরিচালকের জিও অতিরিক্ত বিদেশে অবস্থান, ধামাচাপার চেষ্টা

স্মারক স্থাপনার দাবিতে পটুয়াখালীতে পৌর নাগরিকের স্মারকলিপি প্রদান

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৭৯ বার পঠিত

পটুয়াখালী শহরের সার্কিট হাউজ চত্বরকে “দেশরত্ন শেখ হাসিনা চত্বর” ঘোষণা করে সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম খান মোশাররফ হোসেন ও সাবেক যুবনেতা মরহুম আহসান হাবিব খান এর ম্যুরাল সংবলিত ত্রিমুখী স্মারক স্থাপনার দাবি তুলেছেন পৌর শহরের বাসিন্দারা।

সোমবার দুপুরে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের কাছে পৌরবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আদনান হাবিব খান।

স্মারকলিপিতে বলা হয়, পটুয়াখালী জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক বৃহৎ মেঘা প্রকল্পের অনুমোদন দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। এছাড়া জেলার রাজনৈতিক ইতিহাসে মরহুম খান মোশারফ হোসেন ও মরহুম আহসান হাবিব খান দুটি জলন্ত নক্ষত্রের নাম। এই জেলার মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষার্থে তাদের অবদানকে অবিস্মরণীয় করে রাখতে শহরের সার্কিট হাউজ চত্বরকে “দেশরত্ন শেখ হাসিনা চত্বর” নামে ঘোষনা করে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খান মোশারফ হোসেন ও আহসান হাবিব খানের ম্যুরাল সংবলিত একটি ত্রিমুখী স্মারক স্থাপনা দাবি জানান হয়।

এ বিষয়ে আদনান হাবিব খান বলেন,‘সার্কিট চত্বরটি এখনও সম্পূর্ন খালি অবস্থায় রয়েছে তাই মেয়র মহোদয়ের কছে আমাদের পৌরবাসীর অনুরোধ থাকবে উক্ত চত্বরটিতে স্থাপনা নির্মাণ করা হোক এবং ইতিমধ্যে এই বিষয়ে একটি গণ স্বাক্ষর কার্যক্রম গ্রহন করা হয়েছিল যাতে প্রায় সহাস্রাধিক স্বাক্ষর ও বিপুল জনসমর্থন পাওয়া গেছে গিয়েছে।’

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..