শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা

বোরহানউদ্দিনে প্রতিপক্ষের হামলায় দুই প্রার্থীসহ আহত ২০

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯৮ বার পঠিত

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা-মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। প্রতিবাদে শনিবার দুপুরে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার জানান, শনিবার সকালে তিনি পক্ষিয়া ইউনিয়নের কাইমিজি বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। এ সময় তার ওপর প্রতিপক্ষ আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালায়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হাত, পায়ে এবং মাথায় গুরুতর জখম করা হয়। এছাড়াও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সন্ত্রাসীদের বাধার মুখে তিনি হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ করেন। এদিকে তাঁর ওপর এই হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।
অপরদিকে একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী কাঞ্চন মাঝি ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তাঁর সাথে থাকা আরও ১০ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীসহ গুরুতর আহতদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তবে এসব হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নগর হালদার। এই হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবী করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিপিএম জানান, বোরহানগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় ৪ জনের নামে ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। তবে কেউ আটক হয়নি।এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের ওপর হামলার ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ আসেনি বলেও জানান ওসি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..