সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬২২৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:

মেক্সিকোর ফুটবল সাক্ষী হলো কালো দিনের। শনিবার দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা। এতে অন্তত ১৭জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও। লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানাচ্ছে তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন।

তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দায়ী ব্যক্তিদের।

তিনি বলেছেন, ‘লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..