শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

মিরপুরে এমএআইটি’র সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৩৩ বার পঠিত

রাজধানীর মিরপুরে মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির বিভিন্ন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম এর সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ এবং কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রামের ৪৮ দিন মেয়াদী গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রোগ্রামের ৩টি কোর্স তথা কম্পিউটার অপারেশন, গ্রাফিকস ডিজাইন, ফ্রিল্যান্সিং এর দরিদ্র ওমেধাবী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ল্যাপটপ বিতরণ করা হয়।

মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ গোলাম কিবরিয়া অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবুল বাশার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম শাহজাহান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (কোর্স এক্রিডিটেশন), ড.ফাদিয়াসুলতানা, হেড অফ প্রোগ্রাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস, কবির আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার-লাইভলিহুড, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

আরও উপস্থিত ছিলেন ভিট আইটি সলিউশন এর ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নাসির বিন আরেফিন।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..