রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেতাগীতে মাদ্রাসা অধ্যক্ষর বিরুদ্ধে ইউএনও বরাবর শিক্ষার্থীদের লিখিত অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০৬৫ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলায় অবস্থিত রানীপুর গড়িয়াবুনিয়া ‘এছহাকিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষর বিরুদ্ধে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত অভিযোগ করেছেন একই মাদ্রাসার দাখিল পরিক্ষায় উত্তির্ন হওয়া চারজন শিক্ষার্থী।

গত (১৩ ডিসেম্বর২০২২) বেলা ১২ ঘটিকার সময় এ অভিযোগ করেন তারা। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন তাদের না জানিয়ে আলিম (এইচএসসি সমমান) এ জোরপূর্বক ভর্তির আবেদন করিয়ে রাখেন রানীপুর গড়িয়াবুনিয়া এছহাকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী।

দাখিল পরিক্ষায় উত্তির্ন তিনজন শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা ও আমাদের পরিবার আমাদের কে একাদশ শ্রেনিতে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পোষন করিলে আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে দেখি যে, আমাদের আবেদন ইতিমধ্যেই মাদ্রাসার অধ্যক্ষ আমাদের না জানিয়ে আলিম প্রথম বর্ষে করিয়ে রেখেছেন। আমরা সকলে আমাদের অভিভাবকসহ গত ১১, ১২ ও ১৩ তারিখ ৩ দিন মাদ্রাসায় গিয়ে আবেদন বাতিল করতে জোর অনুরোধ জানালে অধ্যক্ষ আমাদের বলেন এটা বাতিল করা হবে না, তোমাদের যদি কিছু করার থাকে তাহলে করিও তোমাদের এখানে থাকতেই হবে।

এ বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষর কাছে জানতে চাইলে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায় নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলেন যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নিবার্হী অফিসার সুহৃদ সালেহীন বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ঘটনার সত্যতা পাওয়া গেলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..