নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আজ এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন ওইদিন শপথ নিলেও ৩ জন ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা আজ দুপুরে শপথ নিয়েছেন। ফারুক-ই-আজম এখনো শপথ নেননি।