রুনা আমির , ঝালকাঠি প্রতিনিধিঃ , আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নলছিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালন

রুনা আমির , ঝালকাঠি প্রতিনিধিঃ

শিক্ষকের কন্ঠস্বরের: “শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” প্রতিপাদ্যে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও পালিত হলো “বিশ্ব শিক্ষক দিবস-২০২৪”।

শনিবার (৫ অক্টোব) ঝালকাঠির নলছিটি উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনের র‍্যালীতে অংশগ্রহণ করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করে সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।

মাধ্যমিক শিক্ষা অফিসার মু আনোয়ার আজীম’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষজ সমিতির সদস্য সচিব আহবায়ক নিয়াজ মোর্শেদ, আহবায়ক নাজমুল হায়দার বাদল।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি বিন-ই-আমিন।

কলেজ শিক্ষকদের পক্ষে সরকারি নলছিটি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। মাদরাসা থেকে নলছিটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন বক্তব্য রাখেন। প্রভাষক আমির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন।