নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নান্দাইলে পুকুরে ডুবে ও বর্জ্রপাতে ২জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বৈতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের গার্মেন্টস শ্রমিক আনিসুর রহমানের পুত্র আফিফ(৩) নামে এক শিশু বৃষ্টির মাঝে আম ও জাম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আসিফের বাবা ও মা গার্মেন্টসে চাকরী সুবাদে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় বসবাস করেন। আফিফরা তিন ভাই গ্রামের বাড়ীতে দাদীর সাথে থাকে। দুপুর ১২টার সময় বৃষ্টির মধ্যে আম ও জাম কুড়াতে গিয়ে বাড়ীর আঙিনায় পুকুরে পরে তিন বছরের আফিফ মারা যায়। কিছুণ পর আসিফকে দেখতে না পেয়ে দাদী বাড়িতে খুঁজাখুজি করে না পেয়ে বাড়ির লোকজন নিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু আফিফের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে শনিবার দুপুরে হয়রত আলীর পুত্র সাইদুর রহমান (১২) বাড়ী সংলগ্ম মাঠে বৃষ্টি চলাকালীন সময়ে বর্জ্রপামে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।