কামরান হোসেন , বিয়ানী বাজার (সিলেট): , আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

৪০ ঘন্টা থেকে বিদ্যুৎহীন বিয়ানীবাজারের দুই ইউনিয়নের বাসিন্দারা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নসহ আশপাশ এলাকার বাসিন্দারা গত ৪০ ঘন্টা থেকে বিদ্যুৎহীন রয়েছেন। বিদ্যুৎ না থাকায় ভূতুড়ে পরিবেশের সাথে অবর্ণীয় দুভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বিয়ানীবাজার উপজেলা পল্লীবিদ্যুতের জোনাল অফিসের দায়িত্বশীলরা শুক্রবার বিকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়ে কাজের কাজ কিছুই হয়নি।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় এ দুই ইউনিয়নে। এরপর থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সসরবরাহ স্বাভাবিক হয়নি। এর মধ্যে শুক্রবার বিকাল ৫টা ১৬মিনিটে ১৮সেকেন্ড এর জন্য একবার বিদ্যুৎ এসেছিলো বলে জানান ভুক্তভোগীরা।