নারায়ণগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ধর্ষণের অভিযোগে আদালতে মামুনুল হক এর সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটনায় থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।

আজ সোমবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টা ৪৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

সকাল ১১ টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন আহমেদ। আজ মামুনুল হকের বিরুদ্ধে 64 জনের সাক্ষ্য নেয়া হবে।

মামুনুল হক ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন। ওই সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এসে মামুনুল হকের ঘেরাও করেন। পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মীরা সর্মথকরা এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান।

এরপর ৩০ শে এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন ওই নারী। যাকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন।