নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫ , আজকের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

কাস্টমস হাউস ঢাকার কমিশনার জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে ভ্যাট অনলাইন প্রকল্পে শত কোটি টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সূত্র মারফত এ তথ্যটি জানা গেছে। এ ছাড়াও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছেন বলে সূত্র জানিয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে তিনি বিভিন্ন নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যাদেশ নিজেদের নামে করিয়ে শত কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন। এ ছাড়াও মুহাম্মদ জাকির হোসেন সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সময় ভ্যাট অনলাইন প্রকল্পে দায়িত্বে থাকাকালে নানাভাবে অনিয়ম করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কথা বলতে কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।