বরগুনা প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বরগুনায় জেলা প্রশাসনের উদ্দোগে ধূমপান ও তামাক বিরোধী এক কর্মশালা অনুষ্টিত

বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে আজ বুধবার সকাল ১১টায় দিনব্যাপী ধূমপান ও তামাক বিরোধী এক কর্মশালা অনুষ্টিত হয়।

জেলা প্রশাসনের ” সুবর্ণ জয়ন্তী ” মিলনায়তনে অনুষ্টিত কর্মশালার উদ্ভোধন করেন স্বাস্হ্য মন্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুছ সালাম।উদ্ভোধনী পর্বে জেলা প্রশাাসক মোঃ শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা করেন,সিভিলসার্জন ডাঃ মোঃ আবুল ফাত্তাহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম,অতিরিক্ত জেলা মেজিস্টেট সজল কৃষ্ণ শীল,জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ,বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রাণা, কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকাশ্য ধুমপান এবং তামাকজাত দ্রব্য বিক্রয় ও বিজ্ঞা পন প্রচারনা বন্ধে কঠোর ভাবে ভ্রাম্যমাণ আদালত বেশী করে পরিচালনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান সংলগ্ন যে সকল দোকান সিগারেট সহ তামাকজাত পণ্য বিক্রয় করা তার বিরুদ্ধ দৃশ্যমান ব্যাবস্হা গ্রহনসহ নাগরিক প্রচারনার দাবী জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা মেজিস্টেট অংশগ্রহণকারীদের প্রস্তাবনার সাথে সহমত প্রকাশ করে নিজ নিজ অবস্হান থেকে সকলকে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন।