নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ইন্তেকাল

লালমনিরহাটের সদর উপজেলার ১ নম্বর হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রবিবার সকালে নিজ বাড়ীতে পরলোক গমন করেন। (ইন্না লিল্লাহে ওয়ালিল্লাহে রাজিউন)

তিনি খুনিয়াগাছ ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা কমান্ডার, হরিণ চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,  আনন্দ বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, কালমাটি বায়তুল ফালাহ্ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার সদস্য ছিলেন। বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে l