নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এর আগে আজ সকাল ৬টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।