বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

আলিয়া ভাটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬১৭৭ বার পঠিত

মহারাষ্ট্রে করোনার প্রকোপ বেড়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ৩২ জনের সন্ধান পাওয়া গেছে। বলিউডেও নতুন করে করোনার প্রভাব বাড়ছে। রিয়া কাপুর আর করণ জোহরের পার্টির পর কারিনা কাপুর খান, অমৃতা অরোরাসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

পার্টিতে যারা আমন্ত্রিত ছিলেন তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছিল বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

করণ জোহরের এই পার্টিতে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট উপস্থিত ছিলেন। কিন্তু তিনি বিএমসির নির্দেশ অমান্য করেছেন। আর তাই বিএমসি আলিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। আলিয়া তাদের নির্দেশ অমান্য করে দিল্লিতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে এই নায়িকা অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

করোনা পরীক্ষায় আলিয়ার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু বিএমসি ঝুঁকির কথা ভেবে আলিয়াসহ প্রত্যেককে ১৪ দিনের জন্য ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছিল। আলিয়া তা অমান্য করে ১৪ দিন শেষ হওয়ার আগেই দিল্লিতে গিয়েছিলেন।

আলিয়ার এ আচরণে রীতিমতো ক্ষুব্ধ বিএমসি কর্মকর্তারা। তারা স্বাস্থ্য বিভাগকে আলিয়ার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন। এই বলিউড তারকার বিরুদ্ধে বিএমসি হোম কোয়ারেন্টিন নিয়ম ভাঙার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে।

বিএমসির স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান রাজুল প্যাটেল জানান, আলিয়া ভাট নিয়ম লঙ্ঘন করে দিল্লিতে গিয়েছিলেন। শুধু তা–ই নয়, সেখানকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, যা অত্যন্ত অন্যায়। আলিয়া ভাটকে ‘উচিত শিক্ষা’ দেওয়া দরকার। আলিয়া একজন তারকা। একজন তারকা হয়ে আলিয়ার বোঝা উচিত যে, কত মানুষ তাকে অনুসরণ করেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আলিয়ার এসব নিয়ম অমান্য করা উচিত হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..