নিজস্ব প্রতিনিধি নান্দাইল : , আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নান্দাইলে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের পুলেরঘাট নরসুন্দা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন। অভিযানে নান্দাইল মডেল থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, “দেশীয় মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।