জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াইলে ঝিনুক চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তাড়াইল উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক ভূইয়া মোতাহারের ছেলে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, আফরোজ আলম ঝিনুক সিআর মামলা নং–১৪৩(০১)২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলা নং–৪৫(০৩)২০২৫-এর এজাহারনামীয় আসামি হিসেবেও পলাতক ছিলেন।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়েরকৃত ওই মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। গ্রেফতারের পর ঝিনুক চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।