নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোন বিধিনিষেধ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার বিষয়ে সরকারের তরফ থেকে কোন ধরনের বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নাই।

শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।