আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতির পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে তার সহকারী একান্ত সচিব মোহাম্মাদ সাগর হোসেন

রাষ্ট্রপতির পক্ষ থেকে খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মাদ সাগর হোসেন।

আজ রোববার রাত ৮ টার দিকে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক খোজখবর নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি গণমাধ্যমকে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে ভালো বলে জানান। এ ছাড়াও তিনি গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।