আরিফুর রহমান সুজন: , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বেতাগীতে বুড়ামজুমদার ইউনিয়ন শ্র.লীগের কমিটি ঘোষণা

বরগুনা বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন শ্রমিকলীগের পূনাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বেতাগী প্রেসক্লাবে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সাবেক কাউন্সিলর মো. মিজানুর রহমান মন্টু ও বেতাগী উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার স্বাক্ষরিত পএে পূনাঙ্গ কমিটি অনুমোদন করেন।

এ সময় বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, সিনিয়র সদস্য আব্দুল বাসার খান ও সাংবাদিক মো. সুজন উপস্থিত ছিলেন । নতুন কমিটিতে গাজী আবুল কালাম আজাদ কে সভাপতি ও মো. মনির সিকদার কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।