জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াইলের তালজাঙ্গায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আবু নাঈম, সম্পাদক ওয়ানিছ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি এইচ এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমানের যৌথ স্বাক্ষরে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা ওয়ানিছ আকন্দ।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাও. আঃ কাইয়ুম ও মাও. মহিউদ্দিন।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মাও. আঃ হান্নান। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মাও. রুবেল ভূইয়া।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাও. আবুল কাশেম এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাও. আঃ ওয়াদুদ।

কমিটির সম্মানিত নির্বাহী সদস্যরা হলেন, মাও. লোকমান হেকিম, মাও. ক্বারী হারুন, মাও. মারুফ, মাও. মজিবুর রহমান, মাও. শেখ রিফাত, মাও. মতিউর রহমান, মাও. আহসান হাবিব, মাও. এরশাদ উদ্দিন, মাও. নুরুল ইসলাম, মাও. আবুল কালাম, মাও. আঃ করিম, মাও. মন্তুফা, মাও. বাচ্চু মিয়া, মাও. বিল্লাল হোসেন, মাও. রমজান মিয়া, মাও. আল আমিন, মাও. আব্দুল হাই, মাও. মিলাত ভূঞা, মাও. রোকন উদ্দিন, মাও. আবুল হাশেম, মাও. মাসুদ, মাও. মশিউর রহমান সুমন, মাও. বোরহান উদ্দিন খান ও মাও. আবু হানিফ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি তালজাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।