বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাবেক যুগ্ম- সচিব আবদুস সোবহানের ইন্তেকাল

বেতাগী হাইস্কুল এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম – সচিব, বিশিষ্ট লেখক আবদুস সোবাহান আর নেই ।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭০ বছর।

তিনি এক স্ত্রী পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য আত্মায়ীসজ্বন রেখে গেছেন । আজ সকাল নয়টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বেতাগী পৌরসভার ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে দাফন করা হবে।