বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বেতাগীতে মনোনয়নপত্র জমা দিলেন নুরুল ইসলাম মনি

বরগুনার বেতাগীতে বরগুনা-২ ( বেতাগী – বামনা – পাথরঘাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন’র কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সপ্নন সিকদার।

আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান ও শাহজাহান কবির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম (পান্না), সাবেক আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সাবেক যুগ্ম – আহবায়ক আবদুস সালাম সিদ্দিকী, পৌর নির্বাচন কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান খান (নান্না), সাবেক সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খানসহ, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো : জুয়েল ইসলামসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্য নরুল ইসলাম মনি বলেন ‘ আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব দেশ গঠনের জন্য বিএনপির কে ভোট দেয়ার আহবান জানান, পাশাপাশি অবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও নেতাকর্মীদের সহায়তা কামনা করেন।