জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মোছা: মলিহা খানম গরিব অসহায় বাস্তহারা  ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

২৯ ডিসেম্বর  (সোমবার) রাতে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়  গরিব অসহায়  শীতার্ত  মানুষের মাঝে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।  হাড়কাঁপানো প্রচন্ড শীতে  জন জীবনে বিপর্যস্ত হয়ে পড়ায় তিনি এ  শীতবস্ত্র বিতরণ করেন।

শৈত প্রবাহ,  শীতল বাতাস , মাঝারি  কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দৈনন্দিন শ্রমজীবী, কর্মজীবী ও দিনমজুর  মানুষ। অসহায় গরিব  দিনমজুর মানুষ যারা অর্থের অভাবে শীতবস্ত্র  ক্রয়  করতে পারে না। এমন মানুষদের খুজে বের করে মির্জাগঞ্জ উপজেল প্রশাসনের পক্ষ থেকে  উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন নির্বাহী  কর্মকর্তা মোছা: মলিহা খানম।