মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত জুয়েল হাওলাদার (৩৩) পিঁপড়া খালি গ্রামে মোকসেদ হাওলাদারের ছেলে।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় জুয়েল হাওলাদারকে রাত ২ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।​

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে আটক করা হয়।
​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জুয়েল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।