মো. রাসেল মুধা, বেতাগী (বরগুনা): , আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বেতাগীতে নৌবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নান্টু হাওলাদার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।