বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বেতাগীতে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সন্মেলন

বরগুনার বেতাগীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মহিলা কর্মীদের জনসংযোগে বাধা দেওয়া প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সন্মেলন বুধবার ( ৪ ফ্রেবুয়ারী) সন্ধায় নির্বাচনকালিন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে বেতাগী উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না জাবান, বরগুনার বেতাগী উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মিজানুর রহমান কাসেমী পৃথকভাবে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় উভয় পক্ষের মিছিল বেতাগী কলেজ গেট এলাকায় মিলিত হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি; বরং দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্য করা গেছে।

এসময় তিনি আরো বলেন, বিএনপি,র বুন্ধুরা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বানোয়াট এবং অসত্য তথ্য প্রচার করে। তিনি আরো দরকার হলে সাংবাদিক ভাইদেরকে বলবো এ বিষয় ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রকৃত সত্যিটা জানতে পারেন।

তিনি আরো অভিযোগ করেন, বিএনপি,র কর্মীরা জামায়াত ইসলামের মহিলা কর্মীদের গণসংযোগে বাধা প্রদানসহ কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে।

লেবেল প্লেলিং ফিল্ডের বিষয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের প্রচারনার কোন জায়গায় জামায়াতকে বাধা দেওয়া ও পেশি শক্তির প্রদর্শন করার ঘটনা ঘটছে, এ বিষয় রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রশাসন নিরপেক্ষ ও সচ্ছলতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন বেতাগী পৌর জামায়াতের সহ- সভাপতি মাহবুবর রহমানসহ জামায়াত ইসলামের ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সন্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সংঘর্ষের খবর সম্পূর্ণ গুজব। যেসব ফেসবুক আইডি ও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় সবাইকে গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়।