জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

তাড়াইলে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেনের উদ্যোগে ‘মেধা বৃত্তি’২৫ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকুবপুরে অবস্থিত প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেনের উদ্যোগে “মেধা বৃত্তি-২০২৫” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন আকুবপুর-এর পরিচালক আমজাদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফজলুর রহমান ভূঞাঁ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রত্নগর্ভা রহিমা রহমান মেধা বৃত্তি কর্মসূচির প্রতিনিধিগণ। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. এফ. আর. ভূঞাঁ, সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুর রহমান ভূঞাঁ, ডা. মাহফুজুর রহমান ভূঞাঁ (এডিশনাল ডিরেক্টর, হাইপার টেনশন কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ), মাহমুদুর রহমান ভূঞাঁ (ডিরেক্টর অপারেশনস, এসিআই লিমিটেড), ফারজানা রহমান তুলি (সিনিয়র শিক্ষক, শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ), মাহমুদুর রহমান ভূঞাঁ (ভাইস প্রেসিডেন্ট, ওয়ান ব্যাংক লিমিটেড), গোলাম মোর্শেদ (অবসরপ্রাপ্ত জাতিসংঘ স্টাফ) এবং জহিরুল ইসলাম ভূঞাঁ (ম্যানেজার, ফকির অ্যাপারেলস)।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বছর তালজাঙ্গা আর.সি. রায় উচ্চ বিদ্যালয়, উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়, শাহ আবুল হাশেম উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা ইউনিয়ন বালিকা বিদ্যালয়, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসা এবং রাজ্জাকিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে ৪ জন করে এবং প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন আকুবপুর থেকে ৬ জনসহ মোট ৩০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান মাধ্যম। এ ধরনের বৃত্তি কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।