নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভূমিধস বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। শাপলা কলি প্রতীকে তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রেই শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি ১ লাখ ৭২ হাজার ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ভোট।

এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, শাপলা কলি প্রতীকের ভূমিধস বিজয় হয়েছে। আমাদের প্রার্থী ১ লাখ ৭২ হাজার ভোটে এগিয়ে আছেন।