নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত আসন ঢাকা-৮। নির্বাচনের শুরু থেকেই আসনটি চলে আসে আলোচনায়। আরও উত্তাপ বাড়ায় জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর নিহতের পর। তিনি ছিলেন এ আসনের সম্ভাব্য প্রার্থী। এরপর প্রার্থী হন জুলাইযোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারী। এনসিপির শাপলা কলি ছিল তার প্রতীক।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ নির্বাচনে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৭ হাজার ০৯২ ভোট। তার নিকটতম হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

এদিকে ভোটের ফল পাল্টানোর অভিযোগ করেছেন নাসির পাটোয়ারী। নির্বাচন কমিশনে তিনি এ অভিযোগ আনেন।