নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশের প্রেক্ষিতে দ্রত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘দ্রত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি।’

আখতার আহমেদ বলেন, ‘কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।’

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল অনুষ্ঠিত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল চূড়ান্ত করে আজ গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।

নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।