নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শেখ আব্দুর রশিদ বলেন, ‘সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান শেষ করা হবে।’

তিনি বলেন, ‘নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত আছে। ধারণা করছি, আগামী ১৮ তারিখের মধ্যেই মন্ত্রিসভার শপথ পড়ানো হয়ে যাবে।’

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।