নিজস্ব প্রতিনিধি নান্দাইল : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করায় নান্দাইলে আনন্দ মিছিল

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এই বর্ষীয়ান তরুণ প্রজন্মের অহংকার সাবেক নান্দাইল আসনের সাংসদ মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীর সুযোগ্য সন্তান ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করায় নান্দাইলে বইছে আনন্দের বন্যা।

পাড়ায় মহল্লায় চলছে চুল চেরা বিশ্লেষণ। অনেকেই বলছেন প্রথম বারেই বাজিমাত দেখিয়েছেন এই তরুণ আইটি বিশেষজ্ঞ। যিনি বিবিসি লন্ডনে সুদীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। পিতার জীবনে অসমাপ্ত নান্দাইলের হাল ধরতে নান্দাইলে রাজনীতির মাঠে আসেন এবং চষে বেড়ান তের ইউনিয়ন ও পৌরসভা।

ইয়াসের খান চৌধুরীকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করায় উপজেলার বিএনপির নেতাকর্মী শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা বোধ করেন এবং আজ আনন্দ মিছিল করেন। মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন পৌরসভা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ফকির সদস্য সচিব মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। মিছিলটি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।