জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

তাড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

তাড়াইলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এবং মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষা বাংলা চর্চা ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইদুজ্জামান মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, কোষাধ্যক্ষ মোঃ বায়েজিদ ভূঁইয়া, তাড়াইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা