চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে এ গণসংযোগ সফর শুরু করেন।

দিনভর তিনি তত্তিপুর হয়ে পর্যায়ক্রমে মিয়া মোড়, বাবুপুর, চালকিপাড়া, ইয়াসিন মোড়, সাত্তার মোড়, তালপট্টি, জলোবাজার, আট রসিয়া, ১৫ রসিয়া, ৩৩ রসিয়া, বালুটুঙ্গী, দাদন চক, ১২ রসিয়া, চামাভান্ডার, পূর্ব শ্যামপুর, দুর্লভপুর, গঙ্গারামপুর, হাজার বিঘি, বাজিতপুর, উমরপুর, মিয়াপাড়া, শরৎনগর, গোপালনগর, ভবানীপুর, চামাটোলা, কামারটোলা, মাস্তান বাজার, রসুন চক, সাত রসিয়া, হাউসনগর, মাস্তান মোড়, হাঙ্গামী, রানীনগর, পারচোকা, খড়াইল, একবোরপুর, চাঁদ শিকারি, খাসের হাট, লছমানপুর, টাপ্পু, বাবলাবোনা, কালীগঞ্জ, ক্যাপড়াটোলা ও পাকাটোলা এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও আশ্বাস দেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।