ভ্রাম্যমাণ রিপোর্টার নান্দাইল : , আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দুর্নীতি ও বেকার মুক্ত নান্দাইল গড়াই আমার লক্ষ্য – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা বিপুল ভোটে বিজয়ী সাংসদ ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের ভূখন্ড আমার প্রিয় জন্মভূমি । যেখানে মানুষ ভালোবেসে আমার জন্মদাতা মরহুম পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে ১৯৯১ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে বিজয়ী করে ছিলেন। দীর্ঘ পয়ত্রিশ বছর পরে উক্ত আসনে প্রিয় নান্দাইলের মানুষ ভালোবসে বিপুল ভোটে বিজয়ী করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ব্যানারে। এর জন্য আমি নান্দাইলের মানুষের প্রতি কৃতজ্ঞ।

আরও কৃতজ্ঞ প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে যিনি এমপি হবার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায়। তিনি বলেন, নান্দাইলকে আমি আধুনিক নান্দনিক নান্দাইলে পরিনত করতে বদ্ধ পরিকর। নান্দাইল হবে দুর্নীতি ও বেকার মুক্ত নান্দাইল যেখানে থাকবে না কোন চাঁদাবাজ থাকবে না কোন জুয়াচুরি ও মাদক সেবী।

নান্দাইলে তের ইউনিয়ন ও পৌরসভায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যত প্রকার দুর্নীতি রয়েছে সব গুলো আস্তে আস্তে দূর হবে। ইতিমধ্যে নান্দাইল হাইওয়ে থানা কর্তৃপক্ষ মহাসড়কের উপর সিএনজি অটো রিকশা থেকে জিপি সহ সকল প্রকার চাঁদা বন্ধে মাইকিং করেছে। যা ইতিবাচক দিক বলে সুশীল সমাজ মনে করছেন। যে ভুমিতে জন্ম নিয়ে জননেতা ইয়াসের খান চৌধুরী পরিবারের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই পলিমাটিতে ভালোর সাথে কখনো অন্যায় অবিচার দুর্নীতি এক সাথে চলতে পারে না ।

তিনি বলেন, নান্দাইল হবে একটা আধুনিক শিক্ষার নগরী। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অত্যন্ত যুগোপযোগী পাঠদান করে নান্দাইলে দেশ সেরা কারিগর জন্ম নিবে। ডাক্তার ইঞ্জিনিয়ার, প্রফেসর সহ দেশ খ্যাত মেধাবীদের জন্ম নিবে এই নান্দাইলে। আমি এর যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, নির্বাচনে আগে আমি তের ইউনিয়ন ও পৌরসভায় মা বোনদের নিয়ে উঠোন বৈঠকে মিলিত হয়েছি এবং প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমি নির্বাচিত হলে নান্দনিক নান্দাইল উপহার দিব কিন্তু তখন অনেকেই তা বিশ্বাস করিনি কিন্তু আজ আমি আল্লাহ তায়ালা অশেষ রহমতে এমপি হয়েই মন্ত্রী হয়েছি যা আপনাদের ভোটের বিনিময়ে সম্ভব হয়েছে। আমি আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতি ঠিক রাখতে চেষ্টা করব। তিনি আধুনিক নান্দাইল বিনির্মানে নান্দাইলে কর্মরত সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।