নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘পরিবহন সেক্টরকে বলে দিয়েছি, ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘আমরা আশা করছি, ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেয়া হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা এবার তৎপর থাকবে।’