আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের ইফতার ও শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠিত হলো ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় মির্জাগঞ্জ ছিলো অবহেলিত। এখন পটুয়াখালী পরিচিত হয় মির্জাগঞ্জের নামে। এটা আমাদের জন্য বিশাল পাওয়া। এটা সম্ভব হয়েছে আমাদের মির্জাগঞ্জের সন্তানদের বদান্যতায়। তারা এখন রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছে। আগামীতে পুরো বাংলাদেশ আমরা নেতৃত্ব দেবো এই মানসিকতার বীজ হৃদয়ে বপন করতে হবে।

বক্তারা আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সেইসঙ্গে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখনই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে।

মির্জাগঞ্জের কৃতি সন্তানরা আরও বলেন, বর্তমান পৃথিবীতে এখন সুস্থ মানুষ হওয়ার কোন বিকল্প নাই। সুস্থ না হলে আগামীতে সুন্দর পৃথিবী গড়া সম্ভব হবে না। সরকার ও দেশ অপেক্ষা করছে জ্ঞানভিত্তিক জনশক্তির জন্য। প্রতিযোগিতামূলক বিশ্বকে বাংলাদেশকে নতুন করে দেখিয়ে দিবে আমরা পারি। আর এটা করে দেখাবে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের সদস্যরা।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন পটুয়াখালী জেলার কৃতি সন্তান, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তানরা৷ রুহুল আমিন শিপার (উপ-পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ টুরিস্ট পুলিশ), ডা. নজরুল ইসলাম (পিজি হাসপাতাল), এডভোকেট আবদুস সালাম খান, জাফর ইমাম (ডিরেক্টর, বাললাদেশ রেড ক্রিসেন্ট), মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু ও ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আমিনুল ইসলাম।

সংগঠনের ডিরেক্টরবৃন্দের (সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক) প্রতি যাদের মেধা, মনন ও আর্থিক সহযোগিতায় সুন্দর ও মানসম্মত এই ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাণ মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীবৃন্দ, ডেলিগেট, এম্বাসাডর, এক্সিকিউটিভ, লাইফমেম্বার, ডিরেক্টর, উপদেষ্টাগণ।

উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার সকল সরকারি ও বেসরকারি চাকরিজীবিসহ পুলিশ, আর্মি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, প্রফেসর, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ উপজেলার সকল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংবর্ধিত করা হয় এসএসসি২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীসহ গত শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের। তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, এই অরাজনৈতিক সংগঠনটি ২০০৫ সাল থেকে মির্জাগঞ্জের সর্বস্তরের মানু্ষের আর্তমানবতার সেবায় কাজ করে চলছে।