আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংসদ সদস্য- আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছুটে গেলেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার বিকালে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে আকন বাড়িতে আগুনে পোড়া তিনটি ঘর পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেন।

এ সময় তিনি বলেন,বিএনপি জনগণের দল। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গফফার আকন,খলিল আকন ও রুস্তুম আকনের তিনটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সম্পর্কে তারা তিন ভাই।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালপত্র রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।