রাসেল মৃধা, বরগুনা বেতাগী প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বরগুনা শহরের ক্রোক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন রুমান শরীফ (২৫) ও আসিক (২৩)। তারা বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এদিকে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।