জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা এনামুল হকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস ও পরিচালক মাওলানা ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, মারকাযুল উলুম আল ইসলামিয়ার পরিচালক মুফতি নূরুদ্দীন আহমদ, মাওলানা আবু নাঈম, তাড়াইল উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন এবং ২নং রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন তারেক।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।