নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরিব, দুস্থ ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ একাডেমি প্রাঙ্গণে তুরস্কভিত্তিক মানবিক সংস্থা WEFA-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী। তিনি প্রায় ১৪০ থেকে ১৫০ জন অসহায়, দুস্থ ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ বাবুল হোসেন, শিবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, তুরস্কের তিনজন খাদ্য বিতরণ প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

অনুষ্ঠানে বক্তারা রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। উপকারভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।