বেতাগী ( বরগুনা ) প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বেতাগীতে জামায়াত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে জামায়াত ইসলামের আয়োজনে ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আফজালুর রহমান, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন( মুন্না), পৌর শাখার সভাপতি বারেক বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাফেজ মাহাবুবুর রহমান।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তৃতারা রোজার ফজিলত, ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং শেষে মুসলিম উম্মাহর দোয়া ও মোনাজাত করা হয়।