নিজস্ব প্রতিনিধি নান্দাইল : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ভিজিএফ চাল বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাশত করা হবে না – ইউএনও ফাতেমা জান্নাত

ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা আসন্ন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সমাজে অসহায় দরিদ্র মানুষের জন্য সরকার বরাদ্দকৃত ভিজি এফ চাল বিতরণে কোন প্রকার অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

তিনি উপজেলা কর্মরত বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য একথা বলেন। তিনি আরও বলেন, মাহে রমজান একটি পবিত্র মাস। এই মাসে অসহায় দরিদ্র মানুষের স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন উপলক্ষে সরকারের বরাদ্দকৃত মালামাল সুন্দর ভাবে যেন পায় এই জন্য সবাই আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।

এ নিয়ে কোন প্রকার অনিয়ম যেন না হয় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।উল্লেখ্য নান্দাইল উপজেলা তের ইউনিয়ন ও পৌরসভা রয়েছে।