মো. মুস্তাছিম বিল্লাহ , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে দুধে ফরমালিন মিশিয়ে ঘোল তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উল্লাপাড়া উপজেলার সলপ এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, সলপ বাজারে এক ব্যবসায়ী দুধে ফরমালিন মিশিয়ে ঘোল তৈরি করে বিক্রি করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফরমালিন মিশানো দুধ ও ভেজাল গোল রাস্তায় ফেলে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তারা বলেন, ভেজাল খাদ্য বিক্রি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।